ছদ্মবেশী `ফেসবুক ক্যামেরা' (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইফোনের নতুন অ্যাপ্লিকেশন হিসেবে `ফেসবুক ক্যামেরা' চালু করেছে সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুক। প্রযুক্তি বিশ্লেষকেরা বলছেন `ফেসবুক ক্যামেরা'র ছদ্মবেশে আদতে এটি হুবহু ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশনই।বৃহস্পতিবার নতুন এ অ্যাপ্লিকেশনটি উন্মুক্ত করেছে ফেসবুক। এক খবরে এনডিটিভি জানিয়েছে, অ্যাপলের `অ্যাপ স্টোর' থেকে এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করা যাবে।ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশন সদৃশ এই ফেসবুক ক্যামেরা অ্যাপ্লিকেশনটি স্মার্টফোনের অন্যান্য ক্যামেরা অ্যাপ্লিকেশনের মতই কাজ করে। প্রসঙ্গত, ইনস্টাগ্রাম নামের ফটো-শেয়ারিং অ্যাপ্লিকেশনটি সম্প্রতি এক বিলিয়ন ডলার খরচ করে কিনে নিয়েছে ফেসবুক। প্রযুক্তি বিশ্লেষকেরা জানিয়েছেন, ফেসবুক ক্যামেরা অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে চালু করলে প্রথমেই ফেসবুক অ্যাপ্লিকেশনে লগইন করতে হয়। অর্থাত্, ফেসবুক ক্যামেরায় তোলা ছবি সরাসরি ফেসবুকে পোস্ট হয়ে যায়। ইনস্টাগ্রাম কেনা স্বত্বেও একই ধরনের আরেকটি অ্যাপ্লিকেশন তৈরি প্রসঙ্গে প্রযুক্তি বিশ্লেষকেরা জানিয়েছেন, যেহেতু এখনও ফেসবুকের হাতে ইনস্টাগ্রাম ব্যবহারের পুরো সত্ত্ব আসেনি, তাই ইনস্টাগ্রামের ব্র্যান্ড নাম বদলে `ছদ্মবেশী' এই `ফেসবুক ক্যামেরা' অ্যাপ্লিকেশনটি তৈরি করেছেন ফেসবুক প্রকৌশলীরা।এ অ্যাপ্লিকেশনটি চালু করা হলে ক্যামেরা আইকনে ক্লিক করে ছবি তোলা যাবে এবং সে ছবিটি ফিল্টার, ক্রপ, টিল্ট ও ফেসবুকে শেয়ার করার সুবিধাও থাকছে। এ ছাড়াও লাইক ও মন্তব্য করার সুযোগও রেখেছে ফেসবুক।ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, আইফোন অ্যাপ্লিকেশন হিসেবে `ফেসবুক ক্যামেরা' উন্মুক্ত করা হলেও পরবর্তীতে এর অ্যান্ড্রয়েড সংস্করণটি চালু করা হবে। তবে কবে নাগাদ অ্যান্ড্রয়েড ডিভাইসে এই অ্যাপ্লিকেশনটি উন্মুক্ত হবে, সে বিষয়ে কোনো সুনির্দষ্টি তথ্য জানায়নি ফেসবুক।